বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মহানগর আ লীগের প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত March 13, 2023
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মহানগর আ লীগের প্রতিযোগিতার আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
আগামী শুক্রবার, ১৭ই মার্চ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে ১৫ মার্চের মধ্যে অফিস চলাকালীন বাংলাদেশ শিশু একাডেমি (রিকাবীবাজার) ও জেলা শিল্পকলা একাডেমিতে (শাহী ঈদগা) লিখিতভাবে নাম, শ্রেণি, বিষয় ও মোবাইল নম্বর নির্ধারিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগ বিষয় : ক-বিভাগ ১ম-৩য় শ্রেণি ‘মুজিব’, কবি রোকনুজ্জামান খান), খ-বিভাগ ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’, কবি নির্মেলেন্দু গুণ এবং গ-বিভাগ ৭ম-১০ম শ্রেণি ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবি-নির্মেলেন্দু গুণ।
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় : ক-বিভাগ শিশু-৩য় শ্রেণি ‘জাতীয় পতাকা’, খ-বিভাগ ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি (খ-‘মুক্তিযুদ্ধে বাংলাদেশ’ ও গ-বিভাগ ৭ম-১০ম শ্রেণি ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’।
প্রয়োজনে মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্তের সঙ্গে (০১৭২৬-০১৬৬৫৫) যোগাযোগ করতে বলা হয়েছে।
এ দিকে ১৭ মার্চের প্রতিটি কর্মসূচিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন আহবান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি