বই উৎসব ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষের শ্রেষ্ঠ উপহার : জুড়ী ইউএনও

প্রকাশিত January 2, 2024
বই উৎসব ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষের শ্রেষ্ঠ উপহার : জুড়ী ইউএনও

জুড়ী থেকে সংবাদদাতা : নতুন বছরের প্রথম দিনে মৌলভীবাজারের জুড়ীতে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সোমবার, ১ জানুয়ারি (১৭ পৌষ) সকালে উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বই উৎসবকে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষের শ্রেষ্ঠ উপহার আখ্যায়িত করেন।
তিনি বলেন, নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সর্বজনীনতাও রয়েছে।
দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়ার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো মাহমুদ হোসাইন, মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া ও জুড়ী রুম টু রিডের ম্যানেজার আব্দুল কাদের।