ফেঞ্চুগঞ্জ ৫০ লাখ টাকার ভারতীয় জিরা ও কসমেটিক্সসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত April 15, 2026
ফেঞ্চুগঞ্জ ৫০ লাখ টাকার ভারতীয় জিরা ও কসমেটিক্সসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ফেঞ্চুগঞ্জে চোরাচালানের ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও প্রসাধন সামগ্রীসহ ((কসমেটিক্স) ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গত ১৩ এপ্রিল আনুমানিক রাত পৌণে ১১টায় উপজেলার মাইজগাঁও এলাকাধীন একটি খেলার মাঠের উত্তর পাশে পৌঁছলে ৩ ব্যক্তি একটি ট্রাক থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা ২ জনকে আটক করতে সক্ষম হন।
পরে তাদের দেওয়া তথ্য অনসুারে ট্রাকটি থেকে ১৩৪টি বস্তায় রক্ষিত ৪ হাজার ১২০ কেজি ভারতীয় জিরা ও ১৬টি কার্টন থেকে ৫ হাজার ৭৬০ পিস গোমেলা ক্রিম এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ ও তাদেরকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো মো আব্দুল করিম (৩৭, পিতা ইউসুফ আলী, তালেপাড়া, সিলেট) ও মো মোসাদ খান (২১, পিতা শুকুর খান, বলাকৈর, গোপালগঞ্জ)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইনে (১৯৭৪) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে জব্দকৃত আলামতসহ ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।