সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীদের মূলায়ন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করছেন। ফলে শিক্ষাসহ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্প যুবকল্যাণ ও জাকির হোসেন চৌধুরী সেবা সংঘের (যুক্তরাষ্ট্র) যৌথ উদ্যোগে শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সিলেট জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ এনামুল হক, অন্যতম নেতা মহিউদ্দিন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে দুস্থ অসহায় মহিলাদের মধ্যে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি