ফিলিস্তিদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাকের পার্টির মিছিল সমাবেশ

প্রকাশিত October 28, 2023
ফিলিস্তিদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাকের পার্টির মিছিল সমাবেশ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত মানববন্ধন ও সভায় জাকের পার্টির সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলুর সভাপতিত্বে ও জাকির পার্টির সাংস্কৃতিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাকের পার্টির হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জাকির পার্টির ছাত্রফ্রন্টের জেলা সভাপতি মো শাকিল, চুনারুঘাট উপজেলা জাকের পার্টির সভাপতি জুয়েল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা জাকের পার্টির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক শামীম মিয়া, মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি হাসান মিয়া ও সাধারণ সম্পাদক মো জালাল উদ্দিন।
অবিলম্বে এই গণহত্যা বন্ধ না করা হলে সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেক কঠোর কর্মসূচি গ্রহণের জন্যে বক্তারা আহবান জানান।