বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী ফটোসাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
আগ্রহীদেরকে আগামী ১০ জানুয়ারির মধ্যে নাম তালিকাভুক্ত করাতে আহবান জানানো হয়েছে। এতে সংগঠনের সদস্য ছাড়াও যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
কর্মশালায় ঢাকার প্রখ্যাত ফটো সাংবাদিকগণ প্রশিক্ষণ দেবেন। অংশগ্রহণকরীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হবে।
আগ্রহীগণকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ০১৭১২২৬৮৪৮৬ বা ০১৭১০৮০৯৯৩৩ নম্বর ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারের সিতারা ম্যানশনে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো দুলাল হোসেন, সহসাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো আবু বকর, নির্বাহী সদস্য মামুন হাসান ও আব্দুল বাতিন ফয়সল। সংবাদ বিজ্ঞপ্তি