ফখরুলের মৃত্যুতে চবি এক্স স্টুডেন্টস ক্লাবের শোক

প্রকাশিত November 20, 2017
ফখরুলের মৃত্যুতে চবি এক্স স্টুডেন্টস ক্লাবের শোক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র শিল্পী অধ্যাপক ফখরুল ইসলামের মৃত্যুতে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সভাপতি মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ ও সাধারণ সম্পাদক সিলেট ক্লাব লিমিটেডের সভাপতি এটিএম শোয়েব এবং এক্স স্টুডেন্টস ক্লাবের পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ ছাড়াও শোক প্রকাশ করেছেন, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড এনামূল হক সরদার, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি জমির উদ্দিন, দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান লিটন, কুলাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি ফখর উদ্দিন।