ফক্বিরপাড়া পাঁচপীরের মোকাম ও মসজিদ কমিটির অর্থ সাহয়তা প্রদান

প্রকাশিত July 9, 2022
ফক্বিরপাড়া পাঁচপীরের মোকাম ও মসজিদ কমিটির অর্থ সাহয়তা প্রদান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা ফক্বিরপাড়া পাঁচপীরের মোকাম ও মসজিদ কমিটি বন্যার্তদের নগদ অর্থ সহায়তা দিয়েছে।
শুক্রবার বাদ জুমআ ফক্বিরপাড়া পাঁচপীরের মোকাম গেইটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়।
পাঁচপীরের মোকাম ও মসজিদ কমিটির সভাপিত হাফিজ এনামুল হক শাহর সভাপতিত্বে ও সদস্য হাফিজ আদনান শাহর পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সেক্রেটারি আরিফুর রহমান শাহ।
মানবিক এই সহায়তা কর্মসূচির আওতায় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষের মাঝে অর্থ বিতরণ করায়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফক্বিরপাড়া মহল্লার মুরব্বি আব্দুল মতিন শাহ, শাহ আলম, বাঘা ইউনিয়নের সাবেক মেম্বার হাবিবুর রহমান শাহ, জসিম উদ্দিন শাহ, তাজুল ইসলাম শাহ, আব্দুল আসাদ শাহ প্রমুখ।