সিলেট মহানগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজের মা ফরিদা ইয়াসমিন আর নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) সকাল ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর হজরত শাহজালাল (র) দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।–সংবাদ বিজ্ঞপ্তি