প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে এথেন্সে বাংলাদেশ দূতাবাস বিশেষ সম্মাননা প্রদান করেছে ।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার, ১৭ মার্চ (৩ চৈত্র) বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ মতিউর রহমান মুন্নার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও প্রবাসী সাংবাদিক জাকির হোসেন চৌধুরী, প্রদীপ কুমার সরকার, নিরব আহমদ রুমন ও কামরুজ্জামান ভূঁইয়া ডালিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল এবং আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতিউর রহমান মুন্না দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে প্রবাসে সাংবাদিকতা করছেন। সম্মাননা প্রদান করায় রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সকলকে তিনি কৃতজ্ঞতা জানিছেন। সংবাদ বিজ্ঞপ্তি