নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক প্রবাসীদের সদস্যা সমাধানে পাশে থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এম এ মালিক বলেন, সিলেটে প্রবাসীরা নানারকম হয়রানির শিকার হন। এরমধ্যে প্রধান হচ্ছে তাদের জায়গা-জমি বেদখল হয়ে যাওয়া। অনেকে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে দেশে জমি-জমা ও বাড়ি-ঘর করেন; কিন্তু প্রবাসীদের এই কষ্টার্জিত সম্পদ বেদখলে হয়ে যায়। এই সম্পদ উদ্ধার করতে গিয়ে আরও বেশি হয়রানির শিকার হন তারা। অনেকে হুমকিরও শিকার হন। তিনি নিজে এমন অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন। সাংবাদিকরা পাশে থাকলে প্রশাসন সক্রিয় থাকবে। সতর্ক থাকবে স্বার্থান্বেষীরা। তাহলে এসব অপরাধ কমে আসবে।
এম এ মালিক বলেন, স্বৈরাচার পতনের পর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন একটি সরকার। এরমধ্যেই বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে চলে আসবেন।
তিনি জানান, তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন।
এম এ মালিক তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া চান, তিনি যেন এখন দেশে থেকে মানুষের সেবা করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, দৈনিক উত্তরপূর্বর ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক সহসভাপতি, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য সোহেল আহমদ, রনজিৎ কুমার সিংহ ও রাজীব আহমদ রাসেল এবং
সদস্য দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী মাহমুদ হোসেন, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান সালমান ফরিদ, ডেইলি স্টার প্রতিনিধি দ্বোহা চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক উত্তরপূর্বর সাব-এডিটর ফয়জুল রহমান, নিউজটুয়েন্টিফোর প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, আলোকচিত্রী শহীদুল ইসলাম সবুজ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, ফটো সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।