প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাবেন এবং ‘ফ্যামিলি কার্ড’কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
এ সফরকে সফল ও উৎসবমুখর করতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কর্মসূচি নেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সফর সফল করার আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি