পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি পংকজ সম্পাদক লিটন

প্রকাশিত May 14, 2023
পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি পংকজ সম্পাদক লিটন

মাধবপুর প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৩ মে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের মাধবপুর উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নলিনী কান্ত রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়।
পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পংকজ সাহা সভাপতি, লিটন রায় সাধারণ সম্পাদক ও শংকর পাল সুমন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।