পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

প্রকাশিত October 1, 2025
পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তারা পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বুধবার (১ অক্টোবর) রাতে তারা সিলেট রামকৃষ্ণ মিশন ও শ্রী শ্রী বলরাম জিউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
নাইওরপুলে রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে জেলা প্রেসক্লাব নেতাদের অভ্যর্থনা জানান অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ।
স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ বলেন, সকল ধর্মের মত ও পথ একই। সব মহাপুরুষই তাদের অনুসারীদের একই ইশ্বরের উপাসনার দিক নির্দেশনা দিয়েছেন।
সাংবাদিক নেতারা তার সঙ্গে কুশল বিনিময় ও দুর্গাপূজার উদযাপনের বিষয়ে খোঁজ খবর নেন।
এ বিষয়ে পূজা আয়োজনে সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় জেলা প্রেসক্লাব নেতবৃন্দ এবং একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পরিদর্শন করেন। সবাইকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ ও পূজা কমিটির সভাপতি সৌমিত্র চৌধুরী শ্যাম।
পরিদর্শনকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি দ্যা নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির, জ্যেষ্ঠ সদস্য ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আনন্দ সরকার ও পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনুর।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, শ্যামল কুমার দে, অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস, সিলেট জেলা প্রেসক্লাবের অফিস সহকারী ছাদিকুর রহমান প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি