নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে নৌকা ও চোরাই গরুসহ ৫ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সোমবার, ১৫ অক্টোবর কোম্পানীগঞ্জ থানার এস আই আসাদুল ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাকলস মসজিদের সামনে পিয়াইন নদীতে অভিযান চালিয়ে গরু চোর চক্রের আব্দুর গণি ওরফে গণি মিয়া (পিতা মৃত মো রফিক ওরফে রফিক আলী, ইছাকলস মাটিভূঁই টিলা, কোম্পানীগঞ্জ, সিলেট), আকিল আলী (পিতা মৃত সাইফুর রহমান, আন্দাইরগাঁও, ছাতক, সুনামগঞ্জ), জামাল আহমদ ওরফে জামাল মিয়া (পিতা শফিক আহমদ, কচুয়ারপাড়, গোয়াইনঘাট, সিলেট), মাসুক মিয়া (পিতা মালিক মিয়া, পূর্ব নোয়ারাই, ছাতক, সুনামগঞ্জ) ও নবী হোসেনকে (পিতা মৃত আমির উদ্দিন, ইছাকলস নিজগাঁও, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করেন।
এ সময় তাদের হেফাজত থেকে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা ও নৌকাতে থাকা একটি গরু জব্দ করা হয়।