সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজারে হ্যাল্পিং হ্যান্ডস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল সন্ধ্যায় হ্যাল্পিং হ্যান্ডস সমাজকল্যাণ সংস্থার সাঈদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান খলকু, সিলেট সরকারি পাইলট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক কাজল মালাকার, বাগবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা, দক্ষিণভাগ এসই উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার ইমাম উদ্দিন কনাই, এলাকার মুরব্বি পাখি মিয়া, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ডা মো ইব্রাহিম আলী, প্রফেসর নাহিদ আহমদ ও পুরকায়স্থ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন।
সংবর্ধিত গুণীজনরা হলেন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী মনওয়ার আহমদ, জজ কোর্টের আইনজীবী আব্দুল ওয়াদুদ, গোলাপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসে কর্মকরত আব্দুর রাজ্জাক, ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অলিউর রহমান, মিরগঞ্জ দ্বীপাক্ষিক উচ্চবিদ্যালয়ে কর্মরত কাওছার আহমদ, সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত এসআই জাহাঙ্গীর হোসেন ও হায়দার আহমদ। সংবাদদাতা