পিরোজপুরে বিএনএনআরসির সিএসওদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

প্রকাশিত November 19, 2025
পিরোজপুরে বিএনএনআরসির সিএসওদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে অনুষ্ঠিত হলো ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে স্থানীয় সিএসওদের দক্ষতা উন্নয়ন কর্মশালা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো ইব্রাহিম খলিল, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ খায়রুন্নাহার রুবি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি।
কর্মশালায় পিরোজপুর জেলার ৩৩ জন সিএসও ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালার মাধ্যমে তারা ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে নিজি নিজ সংগঠনের মাধ্যমে ভূমিকা রেখে সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নকে এগিয়ে নেবেন।
কর্মশালার উদ্দেশ্য হলো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতার প্রেক্ষিত ধরন, প্রভাব ও প্রতিরোধে সংশ্লিষ্ট, আইন ও নীতিমালা এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যম পেশাজীবীদের সুস্পষ্ট ধারণা প্রদান করা, নাগরিক সংগঠন ও এনজিও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানে সহকর্মীদের মধ্যে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান এবং জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে সচেষ্ট করা, ডিজিটাল উন্নয়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় চিহ্নিত করে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হওয়া।
পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে অ্যাডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের ভূমিকা ও করণীয় নিশ্চিতকরণে ভূমিকা রাখতে উৎসাহিত করা ।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জিয়াউল আহসান, (নির্বাহী পরিচালক, পিরোজপুর গণ উন্নয়ন সমিতি ও সদস্য বিএনএনআরসি বোর্ড অব ট্রাস্ট)। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
মূল প্রবন্ধে তিনি পিরোজপুর জেলা তথা সহিংসতার ব্যাপকতা ও আইনি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা, তথ্য ও ব্যবস্থাপনার ঘাটতি এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন।
তিনি পিরোজপুরের স্থানীয় চিত্র, অগ্রগতি ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন।
পাশাপাশি তিনি পিরোজপুরের পরিবর্তনের জন্য আশাবাদ ও করণীয় নিয়েও আলোচনা করেন।
তিনি আলোচনায় পিরোজপুরের জন্য সংক্ষিপ্ত নীতিগত সুপারিশ তুলে ধরেন।
বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স-টিএফজিবিভি এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি। প্রকল্পটি নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতার ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব, ডিজিটাল ডেভেলপমেন্ট ও এর ধারণা, কাঙ্ক্ষিত ফলাফল ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
তিনি তার উপস্থাপনায় স্থানীয় নাগরিক সংগঠন ও এনজিওদের মাঝে ডিজিটাল ডেভলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের করণীয় এবং এ বিষয়টি নিয়ে কাজ করার নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা ও অংশীজন নির্বাচনের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১২ জন ডেজিগনেটেড স্পিকার আলোচনায় অংশগ্রহণ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি