পাসপোর্ট অফিসে উপপরিচালকের সঙ্গে জিএসসির মতবিনিময়

প্রকাশিত February 8, 2023
পাসপোর্ট অফিসে উপপরিচালকের সঙ্গে জিএসসির মতবিনিময়

সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মহের উদ্দিন সেখের সঙ্গে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল-জিএসসি ইউকের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসন বিষয়ে মতবিনিময় করেছে।
উপপরিচালকের কার্যালয়ে বুধবার দুপুরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এসএমপির কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, জিএসসি সিলেট চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মো আফিকুর রহমান আফিক।
পাসপোর্ট অফিসের উপপরিচালক মহের উদ্দিন সেখ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিদেশগামী ও প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে তিনি আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি