পার্বতীপুর থেকে সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে আবারো মানববন্ধন ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পার্বতীপুর-ঢাকা মোড় এলাকায় বিদ্যুৎ গ্রাহকগণ এই মানববন্ধনের ডাক দেন।
মানববন্ধন শেষে বিদ্যুৎ গ্রাহকগণ নেসকো অফিস ঘেরাও করে প্রতিবাদ জানাতে থাকেন।
খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের প্রতিনিধি ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ আরও কয়েকজনকে নিয়ে নেসকো অফিসে আবাসিক প্রকৌশলী মো মাসুদ পারভেজের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাদ্দাম হোসেন কারও উপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হবে না বলে ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।