ভারতের পশ্চিমবঙ্গের হুগলী-চুঁচুড়া বইমেলা কমিটির পক্ষ থেকে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলকে বাংলা সাহিত্যে অবদানের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার একই সঙ্গে বাংলাদেশের শক্তিমান কবি, বিশ্ব কবি মঞ্চের সভাপতি পুলক কান্তি ধর এবং কলকাতার কবি মহুয়া দাসকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এর আগে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ও অন্যরা ১৪তম হুগলী-চুঁচুড়া বইমেলা ঘুরে দেখেন।
এছাড়া রবিবার কলকাতায় নলিনী গুহ সভাগৃহে আয়োজিত বাংলাদেশ-ভারত কবিতা উৎসবে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলকে সেখানকার সামাজিক ও সাহিত্য সংগঠন পার্বত্য কাব্য সংবর্ধনা জ্ঞাপন করে।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলাদেশ-ভারত মৈত্রিময় সম্পর্ককে দৃঢ়তর করায় কবিতা ও সাহিত্যচর্চা এবং দুই বাংলার সাহিত্যসেবীদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত তথা পশ্চিমবঙ্গবাসীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি