পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনকে কারাফটকে সংবর্ধনা

প্রকাশিত February 12, 2023
পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনকে কারাফটকে সংবর্ধনা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-১৭২৪) সিলেট বিভাগীয় কমিটির যুগ্মসম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি-১৪১৮) যুগ্মসাধারণ সম্পাদক আলী আকবর রাজন জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার দুপুরে আদালত থেকে জামিন লাভ করেন তিনি। পরে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এ সময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তাকে কারাফটকে সংবর্ধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য শাহেদ আহমদ, জসিম উদ্দিন, সাবেক সদস্য সোয়েব আহমদ, শ্রমিক নেতা আবু কাউসার কয়েস, আব্দুল হক, রফিকুল ইসলাম, লোকমান আহমদ, নজরুল ইসলাম, সাফরান আহমদ, শাহজাহান আহমদ, আকাশ আহমদ, সানি, শাহান ও নয়ন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি