পরলোকে বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত

প্রকাশিত July 19, 2025
পরলোকে বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত

সিলেট মহানগরীর শ্রীশ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি, সর্বজনীন পূজা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি নিতিশ রাউত মারা গেছেন।
শনিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
নিতিশ রাউতের মৃত্যুতে শ্রীশ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটি ও সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি