পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

প্রকাশিত October 9, 2022
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি : ১২ রবিউল মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরায় আগমনের দিন। মুসলমানরা এ দিনটিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকেন।
রবিবার ছিল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। এ উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি জেলা শাখার ব্যবস্থাপনায় ঐতিহ্য জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ঐতিহ্য জাদঘুরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবুল খয়েরের সভাপতিত্বে ও মাওলানা মুক্তার হোসেনর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা সহসভাপতি অ্যাডভোকেট মো আপ্তাব উদ্দিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো মোবারক হোসাইন, তরুণ সমাজসেবক আবুল হায়াত, হোসাইনীয়া কমিটির কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, মুফতি কে এম নজরুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন আল আযহারি, মাওলানা মিজানুর রহমান রাজাপুরী, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, মো বোরহান আহমদ, মাওলানা নাজমুল হুদা মিসবাহ,উপাধ্যক্ষ মাওলানা কাজী আমিন আত তাফহিম, মাওলানা মোসতাক আহমদ, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো রোকন উদ্দিন মুহুরী ও ডা সাইদুর রহমান।