পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে বিশাল জশনে জুলুস

প্রকাশিত September 6, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে বিশাল জশনে জুলুস

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর/২২ ভাদ্র) সকালে আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল জশনে জুলুস বের করা হয়।
বর্ণাঢ্য জশনে জুলুস শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিমতলায় গিয়ে শেষ হয়।
জশনে জুলুসে অংশ নেন জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সভাপতি মো রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মুজাহিদীর যৌথ সঞ্চালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা মনিরুজ্জামান, আল্লামা ফরিদ উদ্দিন আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার আলম, মহিবুর রহমান শাহীন ও সৈয়দ মুশফিক আহমেদ।
বক্তাগণ বলেন, এই দিনে সকলকে প্রিয়নবীর আদর্শ অনুসরণে অঙ্গীকারবদ্ধ হতে হবে।