বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে জশনে জুলুসে অনুষ্ঠিত হয়েছে।
খান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাধবপুরের মনতলা হযরত শাহ জালাল (র) সরকারি কলেজ মাঠ থেকে জশনে জুলুসে বের করা হয়।
দরবার শরীফের হাজার হাজার ভক্তের অংশগ্রহণে বিশাল এই আনন্দ শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ছাতিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দরবার শরীফের পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল ও হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
আলোচনা সভা শেষে মোনজাত পরিচালনা করেন পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া।