পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাধবপুরে জশনে জুলুসে অনুষ্ঠিত

প্রকাশিত October 9, 2022
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাধবপুরে জশনে জুলুসে অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে জশনে জুলুসে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিমের নেতৃত্বে কাশিমনগর বাজার থেকে জশনে জুলুসে বিশাল শোভাযাত্রা বের করা হয়।
পরে মনতলা শাহজালাল কলেজ মাঠে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।