মাধবপুর প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার হরিপুর দরবার শরীফের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুণিয়াউক, চিতনা, ভোলাউক ও লক্ষীপুর এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মাহবুবুর রহমান (মারাজ), হরিপুর দরবার শরীফের প্রথম খলিফা মুফতি শাফি মাহমুদ, হরিপুর সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান, হযরত মাওলানা শামসুল হক ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আগামী ২৮ সেপ্টেম্বর আরও বড় ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।