পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১৮ ডিসেম্বর

প্রকাশিত December 7, 2025
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১৮ ডিসেম্বর

শ্রীশ্রী মহাপ্রভু প্রীতার্থে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভু সংঘ আয়োজিত এই মহোৎসব সিলেট মহানগরীর পল্লবী আবাসিক এলাকা, পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, রাত ৮টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; ১৯ ডিসেম্বর, শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব। এদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ।
এছাড়া ২০ ডিসেম্বর, শনিবার সকাল ৯টায় কলঙ্কমোচন, সকাল ১০টায় নৌকাবিলাস, দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি, শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ, বাপ্পা দেবনাথ (ফ্রান্স প্রবাসী), তপন দাস (কানাডা প্রবাসী), সুরঞ্জিত মালাকার, বিজু দেব, দিপংকর দেবনাথ রাম, প্রলয় কুমার দে, সন্দীপ পাল, রামকৃষ্ণ সূূত্রধর ও বিপুল সূত্রধর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি