পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ অক্টোবর

প্রকাশিত October 17, 2025
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ অক্টোবর

সিলেটে সুপর্ণা চন্দর শুভ জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধা নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব মহানগরীর পনিটুলা পল্লবী আবাসিক এলাকায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন আখড়ার অধ্যক্ষ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও রাত ৮টায় শুভ অধিবাস সংকীর্ত্তন।
বুধবার (২২ অক্টোবর) ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধা নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু, দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯টায় কলংকমোচন, দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ এবং ছায়া রানী চন্দ, বিপ্লব চন্দ ও সুমি রাণী চন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবা্দ বিজ্ঞপ্তি