সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের মিছিল সমাবেশ

প্রকাশিত February 20, 2023
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের মিছিল সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : পদযাত্রার নামে জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার বিকেলে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরীবাজার ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী আবুল কাশেম চৌধুরীসহ অন্যান্য নেতা।
বক্তারা জামাত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, যথদিন শেখ হাসিনার কাছে দেশ থাকবে ততদিন দেশের মানুষ শাস্তিতে থাকতে পারবে।