‘নৌকা’র বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : লামাকাজীতে শফিক

প্রকাশিত December 9, 2023
‘নৌকা’র বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : লামাকাজীতে শফিক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে দলীয় প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবেনা।
শনিবার, ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের মনে রাখতে হবে নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক। তাই ‘নৌকা’র বিজয়ের বিকল্প নেই।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদস্য আফজোর বকত খোকন, ডা শাহানূর হোসাইন, তপন দাস, এনামুল হক এনাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য আফতাব উদ্দিন মাস্টার, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আ ত ম ওমর ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গনি, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা স্বরবিন্দু চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক রজত কান্তি দত্ত, অন্যতম নেতা অতুল দেব ও হাছন আলী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি