‘নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড’ পেলেন শাল্লা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ

প্রকাশিত October 20, 2024
‘নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড’ পেলেন শাল্লা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক কালবেলার শাল্লা প্রতিনিধি শেখর পীযূষ দাশ (পি সি দাশ) ‘নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সার্ক কালচারাল কাউন্সিল আয়োজিত বিশ্ব কন্যাশিশু দিবসের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন, জাসাসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং ভারত ও নেপালের প্রতিনিধিগণ।
পি সি দাশ এর আগে ইউকে চ্যানেল এস টেলিভিশন থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শাল্লা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন ।