সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান রহমান হাবিব বলেছেন, যারা দেশ জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। প্রবাসীরা দেশের বাইরে থেকেও সর্বদা বাংলাদেশের উন্নয়ন ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজে ভূমিকা রাখছেন।
সোমবার, ২৭ মার্চ দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার কোনারচর গ্রামে ওয়াহিদা মঞ্জিলের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে এইচ এম নূরুল হক-ওয়াহিদা মানবকল্যাণ ফাউন্ডেশন নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশীদ হীরনের সভাপতিত্বে ও এইচ এম নূরুল হক-ওয়াহিদা মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবী লয়লু মিয়া ও ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিন।
অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য প্রবাসী সেবুল ইসলাম, সমাজসেবী আশরাফুল আলম বাহার, দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মুরব্বি আব্দুল হান্নান, ইরান মিয়া ও জামাল মিয়া।
২৫০ পরিবার মধ্যে নগদ অর্থ ও একটি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি