নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘চেতনা’ || সম্পন্ন হয়ে গেছে চিত্রায়ণ

প্রকাশিত August 11, 2022
নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘চেতনা’ || সম্পন্ন হয়ে গেছে চিত্রায়ণ

শিশু-কিশোরদের মনন জগতের মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্মিত হচ্ছে ‘চেতনা’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র । বীরজান পরিচালিত ছবিটির চিত্রায়ণ সম্পন্ন হয়ে গেছে।
অচিরেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে বলে নিশ্চিত করেছেন পরিচালক। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা জানান, ছবিটি নিয়ে তিনি খুব আশাবাদী। এটা ছোটদের জন্য খুব আকর্ষণীয় ছবি হবে বলে মনে করছেন। গল্পে খুব সুন্দর একটা বার্তা আছে। সবাই খুব আনন্দ নিয়ে দেখবে।
বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘চেতনা’ চলচ্চিত্রে শিশুদের পাশাপাশি বড়রাও কাজ করছেন। বিশেষ একটি চরিত্রে পরিচালক নিজে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মোহাম্মদ হাসিন আনজুম, মাফরুহা জাহান অক্তারি, কামরুজ্জামান মিঠু, রায়হান, হুমায়রা আহমেদ সুবাহ, হাফিজউদ্দীন আহমেদ মারুফ, আমিনা হক অংকুর, বেহ্জারিন হাসান তারফি, শেফালী অধিকারী, কে এস এম আফতাহি, মওদুদ মেহতাব সাফাতম, মাহমুদা পল, প্রণাম অধিকারী, শাহিন শিল্পী, রুমা চিশতী, তানিয়া আক্তার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি