নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ৩৪তম মেধা পুরস্কার বিতরণ

প্রকাশিত September 1, 2025
নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ৩৪তম মেধা পুরস্কার বিতরণ

মৌলভীবাজার নির্ঝর মেধা প্রকল্পের ৩৪ তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো আনেয়ার হোসেন চৌধুরী। নির্ঝর সভাপতি প্রফেসর ড মো ফজলুল আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড আবু ইউসুফ মো শেরউজ্জামান, আয়োজক সংগঠনের সহসভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো সেলিম ও প্রফেসর সৈয়দ মো মহসিন। যুগ্মসম্পাদক মান্নান আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। আরও বক্তব্য রাখেন যুগ্মসম্পাদক ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো লোকমান মিয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিক অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিক সৈয়দ এহসানা রহমান ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন। পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত ৯৬ জন ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও ম্যাগাজিন তুলে দেন। এবারের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আনন্দ বিদ্যাপিঠ কুলাউড়া ও শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুল।
এদিকে ব্রিটেন থেকে নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজার ইউকের চীফ কো-অর্ডিনেটর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছাবার্তায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।–সংবাদ বিজ্ঞপ্তি