হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করেছে।
উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিয়ে রোধ, মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, ইভটিজিং ব্নধ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি পালন করছিল।
এছাড়া ৩০ যুবক-যুবতীর যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এসব কার্যক্রম সন্তোষজনক বিবেচনা করে গত ২৯ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তর সংগঠনটিকে নিবন্ধন দেয়।–সংবাদ বিজ্ঞপ্তি