সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ এক কিশোরকে জকিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে বাবা-মার কোলে ফিরিয়ে দিয়েছে।
উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে মো মাহফুজ রিফাত (১৬) গত ৪ অক্টোবর নিখোঁজ হয়। এর পর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ৯ অক্টোবর আব্দুল বাছিত জকিগঞ্জ থানায় ছেলের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি সাধারণ ডায়েরি-জিডি) করেন।
এর ভিত্তিতে কিশোরটির সন্ধানে নামে জকিগঞ্জ থানা পুলিশ এবং পরদিন ১০ অক্টোবর রাতেই সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকা হতে মো মাহফুজ রিফাতকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে উদ্ধারকৃত কিশোরকে তার পিতা আব্দুল বাছিতের নিকট হস্তান্তর করা হয়। তথ্য বিবরণী