সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেট এসেছেন।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক শনিবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি