সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৪০ বছর উপলক্ষে একটি লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে নিজস্ব ওয়েবসাইট। এ উপলক্ষে শুক্রবার, ১৩ অক্টোবর সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোশতাক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ দেব ও অর্ধেন্দু রায়, সাবেক সভাপতি অম্বরীষ দত্ত ও সৈয়দ মুনীর হেলাল, সাবেক সাধারণ সম্পদক শামসুল বাসিত শেরো ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই।
অনুষ্ঠানে লোগো ও ওয়েবসাইট তৈরির জন্যে শিল্পী অরূপ বাউলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।