নরপতি শ্রীকুটা বাজার কমিটির সভাপতির উদ্যোগে ইফতার

প্রকাশিত May 2, 2022
নরপতি শ্রীকুটা বাজার কমিটির সভাপতির উদ্যোগে ইফতার

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি শ্রীকুটা বাজার কমিটির সভাপতি, হেলিওস হোল্ডিংস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ মালেকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আলহাজ্ব আব্দুল হেকিম মার্কেট প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক ইউপি সদস্য আজগর আলী ও শ্রীকুটা বাজার কমিটির সাধারণ সম্পাদক লিটন চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালেক চৌধুরী, বাবুল মিয়া, জলিল মিয়া ও ইউপি সদস্য ইমান আলী সহ অন্যরা।
দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব আব্দুল হেকিম জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।