স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যান্ড সংগঠন কসমিক-রে ‘নব প্রাণের উল্লাসে ২’ শিরোনামে ব্যান্ড সংগীতের আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ ও কসমিক-রে ব্যান্ডের উপদেষ্টা মো আমীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কসমিক-রে ব্যান্ড সদস্যরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি