নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন সম্পাদক হিমেল

প্রকাশিত May 13, 2023
নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন সম্পাদক হিমেল

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে শুক্রবার, ১২ মে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আহবায়ক অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু। উদ্বোধন করেন জেলা সদস্য সচিব শংকর পাল। উপজেলা আহবায়ক নারায়ণ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসম্পাদক অভিজিৎ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য স্বপন লাল বনিক, পিন্টু আর্চায্য, সাবেক যুগ্মসম্পাদক বিপুল রায়, সদস্য জন মাইকেল ও পৌর সাধারণ সম্পাদক কৌশিক আর্চ্যায্য পায়েল।
সম্মেলনে গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনে নারায়ন রায় সভাপতি ও উত্তম কুমার পাল হিমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।