নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার

প্রকাশিত October 12, 2023
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার হয়েছে।
নকীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলীর দিকনির্দেশনায় মঙ্গলবার, ১০ অক্টোবর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুরে সুজন রবি দাসের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ ও ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ সুজন রবি দাস (পিতা মৃত কালিচরণ ররি দাস) ও লিটন রবি দাসকে (পিতা মৃত মতিলাল রবি দাস) গ্রেফতার করা হয়।
এছাড়া বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে সুনির্দিষ্ট মামলার এজাহার নামীয় আসামি নবীগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার মো রুয়েল মিয়া (পিতা মৃত আখিল মিয়া) ও অভয়নগর এলাকার মো শাফি আহমদকে (পিতা কুদরত আলী) পুলিশ গ্রেফতার করে।
একই দিন পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার পলাতক আসামি উপজেলার দুর্গাপুরের আলাল উদ্দিনের ছেলে আইন উদ্দিনকে গ্রেফতার করা হয়।