নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সভা ও ৭৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রকাশিত October 2, 2022
নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সভা ও ৭৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিলেটে নবীগঞ্জ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি বিতরণ শুক্রবার সন্ধ্যায় মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করে নেবে বিশ্বে। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ চর্চা বাড়াতে হবে।
সংগঠনের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আবুল ফজলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন ড আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক এনামুল হাবীব, সিলেট শিক্ষা প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী নজরুল হাকীম ও এসএমপির (ইএন্ডডি) উপপুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা আব্দুল হাই চৌধুরী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও কনসালট্যান্ট প্রফেসর ডা খালেদ মোহসিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো আব্দুল হাই, সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি ডা নাজরা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, ব্র্যাক ব্যাংক লিমিটেড এসএমই ডিভিশনের হেড অব স্মলক্রেডিট মো আব্দুল আজিজ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের ডা এস এম হাবিবউল্লাহ সেলিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড মাহবুবুল আলম, মদনমোহন কলেজের রাষ্ট্রবিঞ্জান বিভাগের সহযোগী অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, আলহারামাইন হসপিটালের (অর্থপেডিকস) কনসালটেন্ট ডা চৌধুরী ফয়জুর রব। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউকে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ময়নুল আমিন বুলবুল, যৃুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছোটন ও পানসী গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আবু ইউসুফ, বয়েত উল্লা, মাহবুব হাসান, শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, কাজী হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে ৭৮ জন শিক্ষার্থীকে ২ লাখ ৯৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি