নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকামুখী রোডমার্চ

প্রকাশিত January 6, 2023
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকামুখী রোডমার্চ

নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে প্রধানমন্ত্রীর ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘চলো চলো ঢাকায় চলো’ রোডমার্চ শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় নবীগঞ্জবাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় কর্মসূচি উদ্বোধন করা হয়।
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, মৃণাল কান্তি রায় মিনু, দিবাংশু শেখর দাশ রিন্টু, অরবিন্দ বনিক, রাখাল চন্দ্র দাশ, সাধন চন্দ্র দাশ, অমলেন্দু সূত্রধর, গৌরমনি সরকার, তনয় কান্তি ঘোষ অনজন, সুমন ভট্টাচার্য, হিমাংশু রায়, সুজিত দে, সুমন তালুকদার, বিধান পাল, রিপ্টু তালুকদার, বিপুল চন্দ্র দাশ প্রমুখ।
শনিবার, ৭ জানুয়ারি দুপুর ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করার জন্য সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা কমিটির লোকজন ঢাকায় সমবেত হচ্ছেন।