নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত December 23, 2022
নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলওয়ারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডিজি এম মো ফয়জুল্লা, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শাহরীয়ার নাদিম সুমন, ইমদাদুল হক চৌধুরী ও ইজাজুর রহমান, দেলোয়ার হোসেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ শহরকে যানজট, চুরি ও মাদকমুক্ত করা সহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।