নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ইজাজুর রহমান, নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, আক্তার হোসেন ছুবা, ইমদাদুল হক চৌধুরী, মো ছালিক মিয়া, রঙ্গলাল দাশ, নোমান হোসেন, মিনিবাস মালিক সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং জুয়া ও চুরি বন্ধ সহ বিভিন্ন অপরাধ দমন নিয়ে আলোচনা করা হয়।