নবীগঞ্জে ৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত May 15, 2022
নবীগঞ্জে ৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তার বাবার নাম তৈমুছ উল্লা। বাড়ি উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কসবা গ্রামে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশের নেতৃত্বে একদল পুলিশ টহলকালীন বান্দের বাজার জিরো পয়েন্টে সন্দেহ বশত আলাল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো পুলিশ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।