নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন নিয়ে বিরোধে আহত ৩

প্রকাশিত May 13, 2023
নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন নিয়ে বিরোধে আহত ৩

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভায় কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে হামলায় তিন জন আহত হয়েছেন। ভাংচুর হয়েছে সভা মঞ্চ। পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার, ১২ মে দুপুরে উপজেলার গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমিটি গঠন নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে একদল উচ্ছৃঙ্খল যুবক সভায় আকস্মিক চালিয়ে মঞ্চ ভাংচুর করে। আহত করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রত্নদ্বীপ দাশ রাজু, সমীরণ দাশ ও নিতেশ দাশকে। এর মধ্যে রত্নদীপ দাশ রাজুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কিছু ঘটেনি। অভিযোগ পাওয়া গেলে এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।