নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি তালনবমী পালন

প্রকাশিত September 25, 2023
নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি তালনবমী পালন

নবীগঞ্জ প্রতিনিধি : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ আবির্ভাব তিথি তালনবমী উপলক্ষে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামবাসীর উদ্যোগে রবিবার, ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
রবীন্দ্র পালের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, ঠাকুরভোগ, বস্ত্র বিতরণ, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নাম জপ, সদ গ্রন্থাদি পাঠ, ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
ঠাকুরের লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের কীর্তনীয়া এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশের সভাপতিত্বে ও তিথি পালনের সাধারণ সম্পাদক রসময় শীলের পরিচালনায় এতে অতিথি ছিলেন সিলেটের আশুতোষ দাশ এসপিআর। প্রধান আলোচক ছিলেন এসপিআর গুণসিন্ধু চক্রবর্তী। বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাশ চৌধুরী। বিশষ অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, বর্তমান সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী, রাসেন্দ্র চন্দ্র দাস ও উপ সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার দাশ। আরও বক্তব্য রাখেন, নারায়ন পাল বল্টু ও কুমোদ দাশ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অরবিন্দ পাল বাবুল, দিপক পাল, বিজন পাল, বিদ্যুত দাশ, রঞ্জু পাল, বিকাশ পাল, বিপুল পাল, মহাদেব পাল, দিলীপ পাল, প্রদীপ পাল, রিপন দাশ ও হৃদয় শীল।
অনুষ্ঠানে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ৪ জন নতুন দীক্ষা গ্রহণ করেন।